সুনামগঞ্জে জুলাইয়ের মায়েরা" শীর্ষক অভিভাবক সমাবেশ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ AM

সুনামগঞ্জে জুলাইয়ের মায়েরা" শীর্ষক অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ০৭:১৩:৩৫ PM

সুনামগঞ্জে জুলাইয়ের মায়েরা" শীর্ষক অভিভাবক সমাবেশ

ছবি: নিজস্ব


"জুলাইয়ের মায়েরা" শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ সন্তানের মায়েদের সম্মান জানাতে এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোধা রানী রায়ের পরিচালনায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ে শহীদ হওয়া সন্তানদের মায়েদের স্মৃতিচারণ নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্রটি দেখে মায়েরাসহ উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর অভিভাবক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মায়েরা তাদের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত সন্তানদের মায়েরা

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা