শাল্লার সাবেক উপজেলা চেয়ারম্যান অবনি মোহন দাস আর নেই
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শাল্লার সাবেক উপজেলা চেয়ারম্যান অবনি মোহন দাস আর নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ১১:১৫:২৯ অপরাহ্ন

শাল্লার সাবেক উপজেলা চেয়ারম্যান অবনি মোহন দাস আর নেই

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের প্রবীণ রাজনীতিক ও শাল্লা উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনি মোহন দাস আর নেই। বার্ধক্যজনিত কারণে শনিবার (২ আগস্ট) দুপুরে সিলেটের মাউন্টএডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৩ বছর।

অবনি মোহন দাস ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা কমিটির সদস্য। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার মাহমুদ নগর গ্রামে।

ব্যক্তিজীবনে তিনি আইনপেশায় যুক্ত ছিলেন। জীবনের শুরু থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে সক্রিয় হন। ১৯৯১ সালে জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে সক্রিয় রাজনীতির মাঠে আসেন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর উপজেলা ও জেলা পর্যায়ে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্রে জানাযায়, সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য অবনি মোহন দাসের মরদেহ আগামীকাল ৩ আগস্ট, রবিবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে নেওয়া হবে। সেখান থেকে দিরাইয়ের মিলন বাজার হয়ে মরদেহ দুপুর ১২টা ৩০ মিনিটে শাল্লা উপজেলা সদরের কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে নেওয়া হবে সর্বজনীন শ্রদ্ধা জানানোর জন্য। পরে তাঁর নিজ গ্রাম মাহমুদ নগরের মহাশ্মশানে শেষ কৃত্য সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক