মা*নবতাবিরোধী অ*পরাধ : শেখ হাসিনার বি*রুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

মা*নবতাবিরোধী অ*পরাধ : শেখ হাসিনার বি*রুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ০১:৩৮:৫৩ অপরাহ্ন

মা*নবতাবিরোধী অ*পরাধ : শেখ হাসিনার বি*রুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু


মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রবিবার (৩ আগস্ট) তার বিরুদ্ধে সব অপরাধের অভিযোগ সংবলিত সূচনা বক্তব্য তুলে ধরবেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

মামলায় অন্য আসামিরা হলেন— ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এদিন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষের তরফে সূচনা বক্তব্য উপস্থাপন করা হচ্ছে, যা সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন।

আসামিদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। তিন আসামির মধ্যে একমাত্র তিনিই কারাগারে আটক আছেন, বাকি দুজনকে পলাতক দেখিয়ে এ মামলার কার্যক্রম চলছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে মামলা পরিচালনা করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। আর মামুনের পক্ষে লড়বেন আইনজীবী জায়েদ বিন আমজাদ।

জুলাই আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এটি। এই মামলায় চৌধুরী মামুনকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছে আদালত। মোট ৮১ জন সাক্ষী থাকলেও গুরুত্বপূর্ণ ২৫ থেকে ৩০ জনকে হাজির করা হবে ট্রাইব্যুনালে।

এছাড়া, মামলায় প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ, উসকানি ও প্ররোচনা, আবু সাঈদ হত্যা, চাঁনখারপুলে ৬ জনকে হত্যা ও আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মোট ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার