টাঙ্গুয়ার হাওরে নি ষি দ্ধ জাল ও প্লাস্টিক চাই পু ড়ি য়ে ধ্বংস
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ AM

টাঙ্গুয়ার হাওরে নি ষি দ্ধ জাল ও প্লাস্টিক চাই পু ড়ি য়ে ধ্বংস

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ০৪:৪৫:১৭ PM

টাঙ্গুয়ার হাওরে নি ষি দ্ধ জাল ও প্লাস্টিক চাই পু ড়ি য়ে ধ্বংস

ছবি:নিজস্ব


দেশের দ্বিতীয় রামসার সাইট খ্যাত টাঙ্গুয়ার হাওরের মানিকখিলা এলাকায় জেলা প্রশাসনের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও প্লাস্টিক চাই জব্দ করা হয়েছে।

রবিবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  ড. ইলিয়াস মিয়ার নির্দেশে এই অভিযানে প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল ও ২ হাজার প্লাস্টিকের চাই (বোতল) জব্দ করা হয়। জব্দকৃত এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

অভিযানে পুলিশ, আনসার ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। অভিযান চলাকালেই জব্দকৃত জাল ও প্লাস্টিকের বোতলগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযান শুরুর আগে  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া হাওর এলাকার স্থানীয়দের উদ্দেশ্যে জনসচেতনতা মূলক বক্তব্য  প্রদান করেন  এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরণের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা