ছাতকে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন’র কমিটি গঠন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ AM

সভাপতি মোশাররফ, সেক্রেটারি জুয়েল

ছাতকে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন’র কমিটি গঠন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ০৬:৫৩:০৩ PM

ছাতকে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন’র  কমিটি গঠন

ছবি:নিজস্ব


ছাতকের ইসলামপুর ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন ও সুস্থ্য সংস্কৃতি বিকাশের লক্ষ্য নিয়ে গঠিত সামাজিক সংগঠন  স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের  দ্বি–বার্ষিক  কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

গত শুক্রবার  ১লা আগস্ট ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে আব্দুল আজিজ সুজনের সভাপতিত্বে  সংগঠনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সকল সদস্যদের গোপন ভোটের মাধ্যমে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। 

সদস্যদের ভোটে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন হাজী মোশারফ হোসেন,ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আজিজ সুজন।

জেনারেল সেক্রেটারী হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল,এসিস্ট্যান্ট সেক্রেটারী হিসেবে আবু তাহের,ফাইন্যান্স সেক্রেটারী আফজাল হোসেন  রুহুল,এডুকেশন সেক্রেটারী জাহিদ হাসান রুহেল,এসিস্ট্যান্ট এডুকেশন সেক্রেটারী ইঞ্জিঃ ইব্রাহীম সাদেক,প্রেস সেক্রেটারী সাব্বির আহমদ,মেম্বার পদে  হাজী বদরুল আলম নির্বাচিত হয়েছেন। 

প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারী সহ নতুন কার্যনির্বাহী কমিটি সদস্যরা বলেছেন যে জাতি যতো শিক্ষিত,সেই জাতি ততো উন্নত। তাই  শিক্ষার বিকল্প নাই। শিক্ষার  মানোন্নয়ন  করতে হলে শুধু একটা সংগঠন বা কমিটির দ্বারা সম্ভব নয়। এই কাজে সমাজের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার উদাত্ত  আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা