নিরাপদ খাদ্য আইনে সুনামগঞ্জের ব্যবসায়ীর বি*রুদ্ধে মা ম লা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ AM

নিরাপদ খাদ্য আইনে সুনামগঞ্জের ব্যবসায়ীর বি*রুদ্ধে মা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ১১:২৫:৩৭ PM

নিরাপদ খাদ্য আইনে সুনামগঞ্জের ব্যবসায়ীর বি*রুদ্ধে মা ম লা

ছবি : সংগৃহীত


বাংলাদেশ নিরাপদ খাদ্য আইনে সুনামগঞ্জের এক ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার অভিযোগ আমলে নিয়ে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিন অভিযুক্ত মো. তৌহিদুর রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন—২০১৩ এর ২৬, ৩২ (ক), ৩২ (গ) এবং ৩৯ ধারায় শহরের ডিএস রোড এলাকার মেসার্স মাছুম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারি মো. তৌহিদুর রহমানকে আসামি করে আদালতে অভিযোগ দায়ের করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা মো. শরীফ উদ্দিন।

জানা যায়, ট্রেড লাইসেন্স ও বিএসটিআই’র সিএম লাইসেন্স ব্যতীত সম্পূর্ণ বেআইনিভাবে নিম্নমানের ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বেকারি পণ্য উৎপাদন, মজুদ, বিক্রয়, নিম্নমানের নন ফুড গেট প্লাস্টিকের মাধ্যমে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বেকারি পণ্য প্যাকেটজাত করা, প্যাকেটের গায়ে পণ্যের মান, পুষ্টিগুণ ও মেয়াদ সম্পর্কে অনুমোদিত এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী যথাযথ তথ্য উল্লেখ না করার অভিযোগ করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা মো. শরীফ উদ্দিন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শরীফ উদ্দিন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা