সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের ধ*র্মঘট প্র ত্যা হা র
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ AM

সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের ধ*র্মঘট প্র ত্যা হা র

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ০৮:০৩:৩৯ PM

সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের ধ*র্মঘট প্র ত্যা হা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে দ্বন্দ্ব ও মারামারির জেরে ডাকা ধর্মঘট  প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিকরা।

সোমবার (৪ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবহন মালিক-শ্রমিক ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের নিয়ে বৈঠকে বসে জেলা প্রশাসন। এরপরই ধর্মঘট তুলে নেন শ্রমিকরা। ফলে সড়কে বাস চলাচল করতে শুরু করে।

রবিবার (৩ জুলাই) সন্ধ্যায় ধর্মঘট পালনের ঘোষণা দেন সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক।

পরিবহন শ্রমিকরা জানান, রবিবার সকালে বাস ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটি হয় লোকাল একটি বাসের হেলপার ও চালকের। এ নিয়ে এক পর্যায়ে বাস শ্রমিক-শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। এ ঘটনার জেরে বিকেলে সুনামগঞ্জ বাস টার্মিনাল অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নিলেও সন্ধ্যার পর অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেন।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নূরুল হক বলেন, “আমাদের শ্রমিকদের ও শিক্ষার্থীদের মধ্যে যে সমস্যা হয়েছিল সেটা আজ মীমাংসা হয়েছে। আমাদের যে কয়টি দাবি ছিল, তা পূরণে সুনামগঞ্জ জেলা প্রশাসন আশ্বাস দিয়েছে। এ কারণে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছি।”

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা