জামালগঞ্জে শহীদ সোহাগের কবরে পুষ্পস্তবক অর্পণ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ AM

জামালগঞ্জে শহীদ সোহাগের কবরে পুষ্পস্তবক অর্পণ

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৮/২০২৫ ০৬:০২:৫৮ PM

জামালগঞ্জে শহীদ সোহাগের কবরে পুষ্পস্তবক অর্পণ

ছবি:নিজস্ব


ঐতিহাসিক জুলাই বিপ্লবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষ পূর্তিতে জামালগঞ্জে শহীদ সোহাগের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার  (৫ আগস্ট) সকালে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও ভীমখালী ইউনিয়ন পরিষদ ।এসময় উপস্থিত ছিলেন,  জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার উত্তম কুমার সরকার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যাালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার ও শহীদ সোহাগের পিতা সহ পরিবারের সদস্য বৃন্দ । 

পুষ্পস্তবক অর্পণের পর শহীদ সোহাগের কবর যিয়ারত ও মোনাজাত করা হয়।

এ সময় জেলা প্রশাসক শহীদ সোহাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” তাঁর সাহসিকতা ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য যে, ২০২৪ সালে জুলাই বিপ্লবে রাজধানী ঢাকার রাজপথে বিজয় মিছিলে যোগ দিয়েছিলেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের বাসিন্দা দুই সহোদর মো. সোহাগ মিয়া ও শুভ মিয়া। সেই মিছিলে গুলি চালায় পুলিশ, ঘটনাস্থলেই প্রাণ হারান সোহাগ মিয়া। ছয় আগস্ট সোহাগের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা