ছাতকে বালু শ্রমিকদের কাছে চাঁ*দা দাবির প্রতিবাদে মা ন ব ব ন্ধ ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

ছাতকে বালু শ্রমিকদের কাছে চাঁ*দা দাবির প্রতিবাদে মা ন ব ব ন্ধ ন

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ১১:৫০:১৬ অপরাহ্ন

ছাতকে বালু শ্রমিকদের কাছে চাঁ*দা দাবির প্রতিবাদে মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামবাজার এলাকায় বৈধভাবে বালু উত্তোলনে চাঁদাবাজির প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বারকি শ্রমিকরা এর প্রতিবাদ জানিয়েছেন।

জানা যায়, বেশ কিছুদিন ধরে স্থানীয় কতিপয় আওয়ামীলীগ ফ্যাসিষ্টদের সহযোগিরা মরা চেলা নদী থেকে বালু উত্তোলনকারী অসহায় বারকি শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় বালু শ্রমিকদের নৌকা আটকসহ বিভিন্ন ভাবে হয়রানি করে আসছিল ওই চাঁদাবাজরা।

মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় হাদা চানপুর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে আবদুস সোবহান, জোয়াদ আলীর ছেলে রোপন মিয়াসহ একটি চাঁদাবাজ চক্র মরাচেলা নদী থেকে বৈধভাবে বালু উত্তোলনের পর স্থানীয় বারকি শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় বারকি শ্রমিকদের নৌকা আটক করে নানা ভাবে হয়রানি করছে। স্থানীয় এলাকাবাসী এসব চাঁদাবাজদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি  নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, এলাকার মুরব্বী সোনা মিয়া, আয়না মিয়া, গৌছ মিয়া, ছাদিক মিয়া, পিয়ার আলী, জয়নাল মিয়া, জাকির আলী প্রমুখ। এসময় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক