জগন্নাথপুরে অ ন্তঃ স ত্ত্বা স্ত্রীকে হাসপাতালে রেখে পালালো স্বামী!
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ AM

জগন্নাথপুরে অ ন্তঃ স ত্ত্বা স্ত্রীকে হাসপাতালে রেখে পালালো স্বামী!

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ০৮:০১:৪৮ PM

জগন্নাথপুরে অ ন্তঃ স ত্ত্বা স্ত্রীকে হাসপাতালে রেখে পালালো স্বামী!

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ভর্তি রেখে স্বামী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।  হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর নাম সিমা রানী বিশ্বাস (২৪)। তিনি বর্তমানে চরম শারীরিক যন্ত্রণায় ভুগছেন। সোমবার (৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সিমা রানীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বামী আতাউর রহমান। ভর্তি করিয়ে ওষুধ আনার কথা বলে হাসপাতাল থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ।সিমা রানী বিশ্বাস সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের জগদল গ্রামের দেবেন্দ্র বিশ্বাসের মেয়ে। জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের আতাউর রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে প্রেমের টানে পালিয়ে গিয়ে আতাউরের সঙ্গে সংসার শুরু করেন সিমা।সিমার মা আরতি বিশ্বাস বলেন, 'আমরা কামাল কমিটি সেন্টারে থাকতাম। আতাউর আমার মেয়েকে বাসায় কাজ দেওয়ার কথা বলে নিয়ে যায়। এরপর মেয়েকে ফোন দিলে সে জানায়, ভালো আছে। এখন শুনছি সে অন্তঃসত্ত্বা। আমি এই ঘটনার বিচার চাই।'

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স মল্লিকা আক্তার জানান, 'সিমা রানী বিশ্বাস আট মাসের অন্তঃসত্ত্বা। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে রেফার করা হয়েছে।'এদিকে স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন সিমার পাশে দাঁড়িয়েছে। তারা সিলেটে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা