সাংবাদিকদের স্বাধীনতা গণতন্ত্রের জন্য অপরিহার্য: আইনজীবী শিশির মনির
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ AM

শিশির মনিরের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা

সাংবাদিকদের স্বাধীনতা গণতন্ত্রের জন্য অপরিহার্য: আইনজীবী শিশির মনির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ১১:১৬:৫৫ PM

সাংবাদিকদের স্বাধীনতা গণতন্ত্রের জন্য অপরিহার্য: আইনজীবী শিশির মনির

ছবি: নিজস্ব


গাজীপুরে সাংবাদিক হত্যা নিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী এড. শিশির মনির বলেছেন, ‘সাংবাদিকদের স্বাধীনতা গণতন্ত্রের জন্য অপরিহার্য। যা ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয়। ঢাকায় গিয়ে খোঁজ নিয়ে যতটুকু সম্ভব ভিকটিমকে সহযোগিতা করবো।’

শুক্রবার ( ৮ আগস্ট ) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার মরা সুরমা নদীতে শ্যামারচর বাজার এলাকায় আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি।  এ প্রতিযোগিতা দেখতে সুনামগঞ্জ ছাড়াও হবিগঞ্জ, নেত্রকোনা, আজমিরীগঞ্জ ও খালিয়াজুড়ি থেকে লক্ষাধিক দর্শক উপস্থিত ছিলেন।

এড. শিশির মনির আরও বলেন, ‘যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে এবং বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ আয়োজন। আমরা চাই না সমাজে হানাহানি ও মারামারি হোক, বরং সৌন্দর্য ও ভালোবাসায় সবাই মিলেমিশে বসবাস করুক।’

তিনি জানান, চলতি বছরই ছায়ার হওর ও কালনী নদীতে আরও নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গ্রামীণ খেলাধুলা যেমন লাঠিখেলা ও হাডুডু আয়োজনেরও উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়রা জানান, নৌকা বাইচের মতো ঐতিহ্যবাহী আয়োজনে এলাকায় পুরনো সংস্কৃতি ফিরে আসার পাশাপাশি ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনও আরও দৃঢ় হয়েছে। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ পরিবার নিয়ে অনেকে প্রতিযোগিতা উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, শাল্লা ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, শাল্লা উপজেলা জামায়াতের আমীর মাওলানা নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক আবুল খায়ের, দিরাই উপজেলা জামায়াতের আমীর মো. আব্দুল কদ্দুস, সেক্রেটারি মো. আল আমীরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা