রাজধানীতে জিপ দুর্ঘটনায় ২ চাচাতো ভাই নি হ ত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

রাজধানীতে জিপ দুর্ঘটনায় ২ চাচাতো ভাই নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ০৫:২২:৩১ অপরাহ্ন

রাজধানীতে জিপ দুর্ঘটনায় ২ চাচাতো ভাই নি হ ত

পতীকী ছবি


রাজধানীর বনানীর আমতলীজধানীর বনানীর আমতলীতে সেতু ভবনের সামনে উড়ালসড়কের বিভাজকে একটি জিপের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে ওই জিপে থাকা দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাজারীবাগের মরহুম মুন্না হোসেন মুন্নার ছেলে, ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা শওকত হোসেন কানন (৪৫) ও সাহিদুর রহমানের ছেলে, ট্যানারি ব্যবসায়ী মোহাম্মদ রিন্টু (৪৬)। আহত ব্যক্তির নাম হাসনাত (৩২), তিনি চামড়ার ব্যবসা করেন। তারা তিনজন সম্পর্কে চাচাতো ভাই।

কাননকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী বিল্লাল হোসেন বলেন, সাদা রঙের একটি জিপ ফ্লাইওভারের (উড়ালসড়ক) ডিভাইডার (বিভাজক) সাথে ধাক্কা লেগে আগুন ধরে যায়।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সেতু ভবনের সামনে ফ্লাইওভারের ঢালে রোড ডিভাইডারে ধাক্কা লেগে গাড়িটিতে থাকা তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে আহত রিন্টুকেকুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, আহত শওকত হোসেন কাননকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ভোর পৌঁনে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন। আহত হাসনাত প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

তিনি আরও বলেন, গাড়িটি রোড ডিভাইডারের সাথে ধাক্কা লাগার পরে তাতে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটির আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক জৈন্তাপুর
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে