ছাতকে সাংবাদিক নির্যাতন ও হ ত্যা র প্রতিবাদে মানববন্ধন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ AM

ছাতকে সাংবাদিক নির্যাতন ও হ ত্যা র প্রতিবাদে মানববন্ধন

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ০৬:১৭:৩১ PM

ছাতকে সাংবাদিক নির্যাতন ও হ ত্যা র প্রতিবাদে মানববন্ধন

ছবি:নিজস্ব


গাজীপুরের সাংবাদিক তুহিন  হত্যার দৃষ্টান্তমূলক বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট শনিবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার সভাপতি মোশাহিদ আলী সভাপতিত্বে অর্থ সম্পাদক জুনেদ আহমদ রুনুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি।

বক্তব্য রাখেন দৈনিক কালবেলা ছাতক প্রতিনিধি সাকির আমিন,  মানবকন্ঠ পত্রিকার ছাতক প্রতিনিধি এম এইচ খালেদ মিয়া, দৈনিক আমার দেশ পত্রিকার ছাতক প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন,  আরিফুর রহমান মানিক, ফজল উদ্দিন,  আক্তার হোসেন,  তাজিদুল ইসলাম, ধ এশিয়ান টিভির পশ্চিম সিলেটের প্রতিনিধি এ.আর ছায়েম, সমাজকর্মী আলী আহমদ তালুকদার, মোহাম্মদ আলী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ। 

গত ৭ জুলাই সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। বিকেলেই তিনি ফুটপাতে চাঁদাবাজি নিয়ে একটি ফেসবুক লাইভ করেন। কয়েক ঘণ্টা পরই নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। এই ঘটনা দেশের চাঁদাবাজদের বেপরোয়া ও ভয়ঙ্কর রূপের আরেকটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

তুহিনের মতো একজন নির্ভীক ও অনুসন্ধানী সাংবাদিককে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্যই আতঙ্কের। আমরা বারবার বলেছি, সাংবাদিকদের নিরাপত্তা ছাড়া গণতন্ত্র রক্ষা অসম্ভব। আজ তুহিন, কাল আমরা—এবারই শেষবার!’

তুহিন হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ধারাবাহিক দমন-পীড়নের অংশ। সাংবাদিকদের চাকরি হারানো, গুম হওয়া, এমনকি খুন হওয়া—এসব এখন নিত্যদিনের ঘটনা। আমরা আর চুপ থাকব না। সরকার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তবে আন্দোলন অনিবার্য।’‘প্রতিটি হত্যার বিচারহীনতা নতুন হত্যার পথ খুলে দিচ্ছে। আমরা এর অবসান চাই। তুহিন হত্যার বিচার হতেই হবে।’

বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা