তাহিরপুরে খালের পানিতে পড়ে বৃদ্ধ নি*খোঁজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ AM

তাহিরপুরে খালের পানিতে পড়ে বৃদ্ধ নি*খোঁজ

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ১২:৩২:২৪ PM

তাহিরপুরে খালের পানিতে পড়ে বৃদ্ধ নি*খোঁজ

প্রতীকী ছবি


সুনামগঞ্জের তাহিরপুরে মুচি বাড়ি থেকে বাংলা মদ (দেশি মদ) খেয়ে খাল পাড় হওয়ার সময় নিচে পড়ে চিত্ত রঞ্জন দাস টুনু (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ টুনু উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের সূর্যেরগাঁও গ্রামের সুনিল দাসের ছেলে।

শনিবার রাত সাড়ে ৮টায় তাহিরপুর থানা ব্রীজ সংলগ্ন রতনশ্রী গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ টুনু দাস একজন কাঠমিস্ত্রি। তিনি প্রতিদিনের মতো শনিবার রাত ৮টায় উপজেলা সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মুচি বাড়িতে দেশি মদ পানের জন্য যান। গ্রামের ভেতর দিয়ে বাড়ি ফেরার পথে থানা সংলগ্ন রতনশ্রী গ্রামের খাল পাড় হতে গিয়ে তাতে পড়ে তিনি পানির স্রোতে ভেসে যায়। খালের পাড়ের লোকজন চিৎকার শুনে এগিয়ে গেলেও তাকে পাওয়া যায়নি। পরে নিখোঁজ টুনুর স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এলেও রাত হয়েছে এবং তাদের ডুবুরি নেই জানিয়ে অপারগতা স্বীকার করে সকালে খোঁজাখুঁজি করবে বলে তারা চলে যায়। 

তাহিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ ফরিদ মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। জায়গাটা দেখে এসেছি। রাত হয়ে গেছে, তাছাড়া আমাদের স্টেশনে ডুবুরি নেই। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসকে জানিয়েছি। সকালে ডুবুরি এলে খোঁজাখুঁজি করা হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, আমি ঘটনাস্থল দেখে এসেছি। স্থানীয়রা খোঁজাখুঁজি করছেন। ডুবুরি না থাকায় ফায়ার সার্ভিসের লোকজন সকালে খোঁজাখুঁজি করবেন বলেছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা