সুনামগঞ্জে নি খোঁ জ ১৮ ঘণ্টা পর ম র দে হ উ*দ্ধার
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ AM

সুনামগঞ্জে নি খোঁ জ ১৮ ঘণ্টা পর ম র দে হ উ*দ্ধার

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ১২:০৭:৪৬ AM

সুনামগঞ্জে নি খোঁ জ ১৮ ঘণ্টা পর ম র দে হ উ*দ্ধার

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় খালের পানিতে পড়ে রঞ্জন দাস টুনু (৫০ ) নিখোঁজ হওয়ার ১৭ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।

রবিবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে। রঞ্জন দাস টুনু হলেন তাহিরপুর সদর ইউনিয়নের সূর্যেরগাঁও গ্রামের সুনিল দাসের ছেলে। পেশায় ছিলেন একজন কাঠমিস্ত্রি।

এর আগে শনিবার রাত সাড়ে ৮ টায় তাহিরপুর উপজেলার রতনশ্রী গ্রামের বাড়ি ফেরার সময় খালে পড়ে স্রোতের টানে পানিতে ডুবে যান রঞ্জন দাস। এরপর তিনি নিখোঁজ হন। পরে খালের পাড়ে হেঁটে যাওয়া একজন তাকে ভেসে যেতে দেখলে তিনি চিৎকার দেন। তখন আশপাশের লোকজন ও টুনুর স্বজনরা তাকে খোঁজাখুঁজি্রে করে পায়নি। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এলেও রাত হয়েছে এবং তাদের ডুবুরি নেই জানিয়ে অপারগতা স্বীকার করে। সকালে খোঁজাখুঁজি করবে বলে তারা চলে যায় সেখান থেকে। পরে আজ দিনে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের অভিযানে নেমে দুপুরে তার মরদেহ উদ্ধার করে।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুবল চন্দ্র দেবনাথ  বলেন, রবিবার সকাল ৭টা থেকে সুনামগঞ্জ সদর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানের কাজ শুরু করে। দীর্ঘ সাত ঘণ্টা খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহযোগিতায় নদীর পাশেই তার ডুবন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা