হাওরের সুলতান-৪’ বোট কর্তৃপক্ষকে ১০০ এতিম খাওয়ানোসহ তিনটি শর্তে পর্যটকের সমঝোতা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ AM

হাওরের সুলতান-৪’ বোট কর্তৃপক্ষকে ১০০ এতিম খাওয়ানোসহ তিনটি শর্তে পর্যটকের সমঝোতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ১২:৫৪:৩১ AM

হাওরের সুলতান-৪’ বোট কর্তৃপক্ষকে ১০০ এতিম খাওয়ানোসহ তিনটি শর্তে পর্যটকের সমঝোতা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে প্রতিশ্রুত সেবা না পাওয়ায় ‘হাওরের সুলতান-৪’ বোট কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছিলেন মাহাবুর আলম সোহাগ নামে এক পর্যটক। সেই পর্যটকের সাথে সরাসরি  আলোচনার পর তিনটি শর্তে অবশেষে সমঝোতায় পৌঁছেছেন তিনি ও বোট কর্তৃপক্ষ।

গত ২২ জুলাই ঢাকার ওই পর্যটক পরিবারসহ মোট তিনটি পরিবার নিয়ে টাঙুয়ার হাওরে বেড়াতে যান। এর ১৫ দিন আগে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ‘হাওরের সুলতান-৪’ বোট বুকিং করেছিলেন তিনি। বুকিংয়ের সময় বোট কর্তৃপক্ষ যে সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা রক্ষা করেনি বলে অভিযোগ করেন ওই ভোক্তা।

পর্যটক দাবি করেন, তাকে আগে জানানো হয়েছিল সুনামগঞ্জে গাড়ি থেকে নেমে শাহেববাড়ি ঘাট থেকে বোট ছাড়বে। কিন্তু পরে বোট ছাড়ে আনোয়ারপুর এলাকা থেকে, যা সুনামগঞ্জ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে। এ তথ্য তাকে জানানো হয় যাত্রার আগের দিন রাতে। এছাড়া, বুকিংয়ের পর বারবার জানতে চাওয়ার পরও তার জন্য বরাদ্দ রুমের তথ্য দেওয়া হয়নি। তিনি এক রুমে তিনজন থাকার জন্য পেমেন্ট করলেও দেওয়া হয় এক বেডের রুম, যা ছিল বিব্রতকর।

ঢাকায় ফিরে তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বোট কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। বিষয়টি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হলে নড়েচড়ে বসে ‘হাওরের সুলতান-৪’ কর্তৃপক্ষ। তারা দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় এবং ভোক্তার সঙ্গে যোগাযোগ করে আলোচনায় বসে।

আলোচনায় ভোক্তা তিনটি শর্ত দেন—

দেশের যেকোনো জেলার এতিমখানায় ১০০ জন এতিমকে একবেলা ভালো খাবার খাওয়াতে হবে।যেকোনো মাধ্যমে বোট বুকিং দিলে দ্রুততার সঙ্গে ভোক্তাকে সব তথ্য জানাতে হবে।বোটের সঙ্গে সব ধরনের লেনদেনের ভাউচার দিতে হবে।

‘হাওরের সুলতান-৪’ কর্তৃপক্ষ সব শর্ত মেনে নেয় এবং আগামী এক মাসের মধ্যে সুনামগঞ্জের একটি এতিমখানায় ১০০ জন এতিমকে একবেলা ভালো খাবার খাওয়ানোর প্রতিশ্রুতি দেয়। শর্ত পূরণের আশ্বাস পাওয়ার পর পর্যটক  মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন।

হাওরের সুলতান ৪ এর পরিচালক আসিফ আহনাফ জানান,আমাদের অতিথি যে এজেন্সির মাধ্যমে নৌকা বুক করেছিলেন, তারা পর্যটককে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে। অতিথির অভিযোগের ভিত্তিতে আমরা ওই এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর না ঘটে।  ভবিষ্যতে যেন কোনো পর্যটক এমন অভিজ্ঞতার মুখোমুখি না হন, সেই চেষ্টা করব। ভ্রমণসেবায় স্বচ্ছতা ও প্রতিশ্রুতি রক্ষায় আমরা আরও কঠোর হব। ভোক্তার দেওয়া তিনটি শর্ত আমরা আন্তরিকভাবে মেনে নিয়েছি এবং প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত কার্যকর করব।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা