জামালগঞ্জে ত্রৈমাসিক ভাটিবৃন্ত পত্রিকার মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ AM

জামালগঞ্জে ত্রৈমাসিক ভাটিবৃন্ত পত্রিকার মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ০৫:৫৯:০০ PM

জামালগঞ্জে ত্রৈমাসিক ভাটিবৃন্ত পত্রিকার মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জে ত্রৈমাসিক “ভাটিবৃন্ত” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট )  জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের আয়োজনে মোড়ক উন্মোচন ও গুনীজন সংবর্ধনা অনুষ্টানে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান  মহসিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ  সুজিত রঞ্জন দে।

ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান রেজাউল করিম কাপ্তান ও ব্যবস্থাপনা পরিচালক বায়েজীদ বিন ওয়াহিদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবক মোঃ  আব্দুর রব, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  বিধান ভূষণ চক্রবর্তী, চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের প্রিন্সিপাল ফখরুল আলম চৌধুরী,জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ কিন্ডারগার্টেনের শিক্ষিকা মাকসুদা আক্তার রুনি।

এসময় উপস্থিত ছিলেন গোলাম রব্বানী, গোলাম সাকলায়েন, শামসুজ্জামান, মাহতাব সাবিত, গোলাম নাহিয়ান ধ্রুব প্রমূখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “ভাটিবৃন্ত” কেবল একটি ম্যাগাজিন নয়, এটি তৃণমূলের মানুষ ও মাটির কথা বলার এক প্রাণস্পন্দিত মঞ্চ। এই পত্রিকার পাতায় ধরা পড়বে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি ও সংগ্রামের কাহিনি।

তাঁরা আরও বলেন, নবীন লেখকদের স্বপ্ন ও প্রবীণ সাহিত্যিকদের অভিজ্ঞতা এখানে মিলেমিশে সৃষ্টি করবে এক সমৃদ্ধ সাহিত্যধারা। “ভাটিবৃন্ত” হয়ে উঠবে প্রজন্মের সেতুবন্ধন, যেখানে কলম হবে পরিবর্তনের হাতিয়ার এবং শব্দ হবে সামাজিক জাগরণের প্রেরণা।

তাঁদের বিশ্বাস, এই ম্যাগাজিন শুধু জামালগঞ্জ নয়, সুনামগঞ্জের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন আলো ছড়াবে এবং নতুন চিন্তার দিগন্ত উন্মোচন করবে।

এসময় গুনীজন সম্মাননার অংশ হিসেবে শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য  মরহুম গোলাম মর্ত্তুজাকে (মরণোত্তর) সম্মাননা স্বারক পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী, সাহিত্যপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা