শান্তিগঞ্জে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শান্তিগঞ্জে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ১১:৫৯:৫৩ অপরাহ্ন

শান্তিগঞ্জে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


শান্তিগঞ্জ উপজেলার খাদ্যবান্ধব ডিলার নিয়োগের নিমিত্তে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে এ উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়।

জনসম্মুখে উক্ত উন্মুক্ত লটারী পরিচালনা করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
এ সময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, যুব উন্নয়ন কর্মকর্তা সন্ধীপ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী সহ প্রমুখ।

এ সময় লটারীর মাধ্যমে ১৫ টি পয়েন্টে ১৫ জন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ দেয়া হয় এবং ২ টি পয়েন্টে কোন প্রতিদ্ধন্ধী না থাকায় বিনা প্রতিদন্দীতায় ২ জন ডিলার নিয়োগ দেয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক