জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জগন্নাথপুরে নানা কর্মসূচী পালন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জগন্নাথপুরে নানা কর্মসূচী পালন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৮/২০২৫ ০৬:৪০:১১ অপরাহ্ন

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জগন্নাথপুরে নানা কর্মসূচী পালন

ছবি:নিজস্ব


নানা কর্মসূচীর মধ্য দিয়ে জগন্নাথপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ইং  উদযাপন করা হয়েছে।

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ইং উদযাপন উপলক্ষে  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে (১২আগষ্ট)  বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহণ এর মধ্য দিয়ে এক বিশাল র‍্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের উপজেলা সদর এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে ফিরে এসে শেষ হয়। পরে জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলম এর সভাপতিত্বে আলোচনা সভা সনদপত্র ও ঋন বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

আরো বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ ও জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফা স্বীকৃতি প্রাপ্ত কোচ রুহুল আমীন রাহুল।

এসময় প্রশাসনিক কর্মকর্তা -কর্মচারী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এছাড়াও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক