সুনামগঞ্জে বাসের ধা ক্কা য় ৪ যাত্রী নি হ তে র ঘটনায় সেই চালক রি মা ন্ডে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সুনামগঞ্জে বাসের ধা ক্কা য় ৪ যাত্রী নি হ তে র ঘটনায় সেই চালক রি মা ন্ডে

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১২/০৮/২০২৫ ০৮:৪৭:৪৪ অপরাহ্ন

সুনামগঞ্জে বাসের ধা ক্কা য় ৪ যাত্রী নি হ তে র ঘটনায় সেই চালক রি মা ন্ডে

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের সদর উপজেলার বাহাদুপুর এলাকায় বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ চারজনের নিহতের ঘটনায় চালক জাকির আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জসিম এই আদেশ দেন। সুনামগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে সিলেট থেকে জাকির আলমকে গ্রেপ্তার করে র‍্যাব। পর দিন তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলার শান্তিগঞ্জে অবস্থিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা সুনানমগঞ্জ শহরে ফিরছিলেন। পথে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বিপরীতমুখী বাস ওই অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী শফিকুল ইসলাম (৫০) ও আফসানা জাহান খুশী (১৭) মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে সেখানে স্নেহা চক্রবর্তী (১৮) মারা যায়। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পরে মারা যায় সিএনজিচালিত অটোরিকশার চালক আব্দুর রশিদ (২৭)। 

নিহত আফসানা জাহান খুশী সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সুনামগঞ্জ শহরের আরপিনগর এলাকা দেলোয়ার হোসেনের মেয়ে। নিহত স্নেহা চক্রবর্তী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে।  অপর নিহত শফিকুল ইসলাম সুনামগঞ্জ শহরের আলীপাড়ার বাসিন্দা এবং আব্দুল রশিদ শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরি গ্রামের বাসিন্দা। 

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক