শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের ত্রাণ বিতরণ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ AM

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের ত্রাণ বিতরণ

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ১১:১৬:৪৯ PM

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের ত্রাণ বিতরণ

ছবি: নিজস্ব


"চলবো মোরা একসাথে' জয় করবো মানবতাকে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের উদ্যোগে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন কমিটি গঠন, ত্রাণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

বৃহস্পতিবার(১৪ আগস্ট) দুপুরে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সভাপতি ছাদিকুর রহমান৷

পশ্চিম বীরগাঁও ইউনিয়নের প্রস্তাবিত সভাপতি আলী হায়দারের(বাচ্চু মিয়া) সভাপতিত্বে ও সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের পূর্ব বীরগাঁও ইউনিয়ন কমিটির সহ-সভাপতি আরজু মিয়া, পশ্চিম পাগলার সভাপতি আসাই মিয়া, পাথারিয়া ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ধর্ম বিষয়ক সম্পাদক সায়াদ মিয়া, পূর্ব পাগলা ইউনিয়নের সভাপতি আসাব আলী, শিমুলবাঁক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল জালাল, দরগাপাশা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, জয়কলস ইউনিয়নের সিনিয়র সদস্য আব্দুস সালাম প্রমুখ। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পর সবার সর্বসম্মতিক্রমে আলী হায়দারকে সভাপতি ও মুর্শেদ জায়গীরদারকে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন উপজেলা কমিটির নেতৃবৃন্দ। এরপর সংগঠনের পক্ষথেকে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা