টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে শিশু পর্যটকের মৃ*ত্যু
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ AM

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে শিশু পর্যটকের মৃ*ত্যু

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ০৭:১৩:৪২ PM

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে শিশু পর্যটকের মৃ*ত্যু

ফাইল ছবি


সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হাউজবোট থেকে পানিতে ডুবে মাসুম (৫ ) নামের এক শিশু পর্যটক নিহত হয়েছে। 

আজ শুক্রবার ( ১৫ আগস্ট ) বিকাল সাড়ে ৪টায় তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত মাসুম মিয়া হলো সিলেট শেখঘাট এলাকার কবির আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সিলেটের শেখঘাট এলাকা থেকে সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে পরিবারের সাথে বেড়াতে আসে নিহত শিশু মাসুম মিয়া। দুপুরে হাওরের লালনতরী নামের একটি হাউজবোট থেকে হঠাৎ পড়ে মাসুম নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের লোকজন ও অন্যান্য পর্যটকরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি তার। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরির দল এসে দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালিয়ে বিকাল ৪ টায় ৪০ মিনিটে তার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন। তিনি বলেন, দুপুর ১২টায় ৫ বছর বয়সী শিশু হাউজবোট থেকে পড়ে নিখোঁজ হয়, পরে তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করা হয়। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা