দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়ে সং ঘ র্ষে দুইজন নি হ ত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ AM

দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়ে সং ঘ র্ষে দুইজন নি হ ত

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ১০:৫৯:৪১ PM

দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়ে সং ঘ র্ষে দুইজন নি হ ত

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘরর্ষ দুইজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ( ১৫ আগস্ট ) সন্ধ্যায় সাড়ে ৬টায় দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে লক্ষীপুর মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জিরাগাও গ্রামের বীরাঙ্গনা কাকন বিবির মেয়ের জামাই, ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনাফের ছেলে আব্দুল মতিন (৩৮)। লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের পুত্র আকবর আলী ( ৪৫ )।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে অনুষ্ঠিত ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে। এসময় আব্দুল মতিন ও আকবর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালের পথে একজন মারা যায়। এবং পরে অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এই সংঘর্ষের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জাহিদুল হক।তিনি বলেন, আমরা প্রথমে খবর পেয়েছি সংঘর্ষে একজন মারা গেছে, পরে আবার হাসপাতালে নেওয়ার পরে আরও একজন মারা গেছে। আমরা ঘটনাস্থলে আছি, পরিস্থিতি শান্ত রাখতে আমরা অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছি।

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা