ছাতকে সাদা পাথরের সন্ধানে যৌথবাহিনীর অ ভি যা ন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ AM

ছাতকে সাদা পাথরের সন্ধানে যৌথবাহিনীর অ ভি যা ন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৮/২০২৫ ১০:০১:৩৭ PM

ছাতকে সাদা পাথরের সন্ধানে যৌথবাহিনীর অ ভি যা ন

ছবি:নিজস্ব


সুনাগঞ্জের ছাতকে ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথরের খুঁজে যৌথবাহিনীর সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

নৌপথে সাদা পাথর পাচার রোধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে। শনিবার (১৬ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত সুরমা নদীর ইচাকলস, তাতিকোনা বৌল্লা, পেপার মিলস, শিববাড়ী, গণেশপুর ও গোয়ালগাঁওসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চলে। 

অভিযানে নেতৃত্ব দেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তরিকুল ইসলাম। এ সময় ছাতক সেনাক্যাম্পের ক্যাপ্টেন ফারাবী, ওয়ারেন্ট অফিসার ফেরদৌস আহমেদ, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আখন্দ এবং নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, প‌ত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে অভিযান জোরদারের নির্দেশ আসে। সেই নির্দেশনা অনুযায়ী আজ যৌথ বাহিনী অভিযান চালায়। এ অভিযান অব্যাহত থাকবে। থানার ওসি মোখলেছুর রহমান আখন্দ জানান, “আমরা বিষয়টি নিয়ে সর্বোচ্চ তৎপর রয়েছি। কারও কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”অভিযানে অংশ নেওয়া সেনাক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন ফারাবী ও ওয়ারেন্ট অফিসার ফেরদৌস আহমেদ বলেন, উপজেলা প্রশাসনের নেতৃত্বে তাঁরা সক্রিয়ভাবে সাদা পাথর উদ্ধারে কাজ করছেন। এ বিষয়ে ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শামছুল ইসলাম  বলেন, “নদীপথে সাদা পাথর ছাতকে আসছে,এমন কোনো প্রমাণ আমরা পাইনি। আমাদের সদস্য ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে, কেউ যেন সাদা পাথর মজুত না রাখেন,রাখলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হবে।  ইউএনও তরিকুল ইসলাম বলেন, “পত্রিকায় সংবাদ প্রকাশের পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি। প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে।” তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “এ ধরনের তথ্য পেলে দয়া করে আমাদের জানানোর ক্ষেত্রে পিছপা হবেন না ।”প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের আবারও সতর্ক করে বলা হয়েছে—কেউ যেন সাদা পাথর মজুত না করেন, আর কেউ এনে থাকলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করতে হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা