সুনামগঞ্জে পাওনা টাকা চাওয়ায় হু ম কি : থানায় অ ভি যো গ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ AM

সুনামগঞ্জে পাওনা টাকা চাওয়ায় হু ম কি : থানায় অ ভি যো গ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ১২:২৮:২৬ AM

সুনামগঞ্জে পাওনা টাকা চাওয়ায় হু ম কি : থানায় অ ভি যো গ

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জে পাওনা টাকা চাওয়ায় হুমকির শিকার হয়েছেন পাওনাদার বদরুজ্জামান টিপু। এ ঘটনায় তিনি সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। টিপু পৌর শহরের মল্লিকপুর এলাকার বাসিন্দা মৃত বজলুর রহমানের ছেলে।

অভিযুক্তরা হলেন, সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুর এলাকার মো. আব্বাস মিয়ার ছেলে মো. ফয়জুন্নুর মিয়া (৫৫), তোষার আহমেদ (২৩) এবং আনোয়ার হোসেন (৩২)।

জানা যায়, বিগত ১ বছর পূর্বে ওই এলাকার বাসিন্দা রাজ্জাক হোসেন বাবু নামের এক ব‍্যক্তি বদরুজ্জামান টিপু'র কাছ থেকে ৪০ হাজার টাকা হাওলাত নেন। পরে টাকা ফেরত চাইলে আজকাল বলে প্রায় ১ বছর কাটিয়ে দেন। গত বছরের ২৪ জুলাই রাতে টাকা ফেরত চাইতে গেলে অভিযোগে উল্লেখিত আসামীরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে টাকা চাইলে বা তাকে গালমন্দসহ হুমকি দিয়ে আসছে এই অভিযুক্তরা। পরে গত ২৪ জুলাই এই অভিযোগ দাখিল করেন বদরুজ্জামান টিপু।

অভিযোগকারী বদরুজ্জামান টিপু বলেন, রাজ্জাক হোসেন বাবুকে সহযোগিতা করতে গিয়ে টাকা দিয়ে এখন আমি বিপাকে। আমি প্রতিনিয়ত হুমকির শিকার হচ্ছি। তাই অভিযোগ দাখিল করেছি।

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম জানান, অভিযোগ তদন্ত করে ব‍্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা