শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উ দ্বো ধ ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উ দ্বো ধ ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ০৩:৪০:৩৮ অপরাহ্ন

শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উ দ্বো ধ ন

ছবি:নিজস্ব


অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৮ আগস্ট) দুপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র‍্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। 

মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

উপজেলা হ্যাচারি কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে ও ফিল্ড এসিস্ট্যান্ট বিদ্যুত চন্দ্র সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সদস্য দিলিপ কুমার দাস, ও সমবায় অফিসের নূর হোসেন প্রমুখ। আলোচনা সভার পর বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৩ জন চাষিকে পুরস্কৃত করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এলাকার মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।

এরআগে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়৷

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক