জগন্নাথপুরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যালায়েন্সের মা ন বব ন্ধ ন ও প্র তি বাদ সমাবেশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

জগন্নাথপুরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যালায়েন্সের মা ন বব ন্ধ ন ও প্র তি বাদ সমাবেশ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ০৪:৪৪:১১ অপরাহ্ন

জগন্নাথপুরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যালায়েন্সের মা ন বব ন্ধ ন ও প্র তি বাদ সমাবেশ

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে কর্মরত হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র মেডিকেল ইনফরমেশন অফিসার নাঈম সাজ্জাতকে চাকরিচ্যুত করার প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে জগন্নাথপুর ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যালায়েন্স (ফারিয়া)।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কেমিস্টবৃন্দের সহযোগিতায় রোববার সকাল ১০ টায় জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টে মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায়  অনুষ্ঠিত হয়।

ফারিয়া জগন্নাথপুর শাখার সভাপতি মোহাম্মদ নুর আহাদের সভাপতিত্বে  ও সেক্রেটারি মোঃ রমজান আলীর পরিচালনায় বক্তব্য রাখেন- ফারিয়ার কেন্দ্রীয় সমন্বয়ক ওমর ফারুক, উপদেষ্টা সুজন কবীর, সাইফুল ইসলাম, মনির শংকর মন্ডল, আজিবর রহমান, আব্দুল মান্নান, মোঃ আলী, রফিকুল ইসলাম, সানোয়ার হোসেন, জুবায়ের আহমেদ, মনোয়ার হোসেন, সহ সভাপতি হাবিব মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, প্রচার সম্পাদক বেলালী, সিনিয়র সদস্য মুহিত লাল, রিয়াদ আহমেদ, শামসুল ইসলাম, নজরুল ইসলাম, বুরহান উদ্দিন, শাহ আলম, আশরাফ আলী, মোছাব্বির, শরীফুল ইসলাম, পংকজ বারই, মুজিবুর রহমান, সৈয়দপুর বাজার কেমিস্ট সমিতির সভাপতি তাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সিলেটের বিশ্বনাথ বিশ্বনাথ- ও সুনামগঞ্জের জগন্নাথপুর এরিয়া ম্যানেজার জুনায়েদুর রহমান  কূটকৌশলে সম্পূর্ণ অন্যায়ভাবে জগন্নাথপুরে কর্মরত হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র মেডিকেল ইনফরমেশন অফিসার নাঈম সাজ্জাতকে চাকরিচ্যুত করান।  বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, তার চাকরি জগন্নাথপুরে পুর্নবহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে  সারা বাংলাদেশে এ আন্দোলন ছড়িয়ে  দেওয়া হবে । পাশাপাশি হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের কোম্পানির ম্যানেজার জুনায়েদুর রহমানকে জগন্নাথপুর উপজেলা থেকে অপসারণ করতে হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক