বারিধারা এলাকা থেকে সেলিম প্রধানকে ফের গ্রে প্তা র
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ AM

বারিধারা এলাকা থেকে সেলিম প্রধানকে ফের গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ০৩:৫৮:৪৪ PM

বারিধারা এলাকা থেকে সেলিম প্রধানকে ফের গ্রে প্তা র

ফাইল ফটো


অনলাইন ক্যাসিনোকাণ্ডে আলোচিত ও অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি সিসা বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেলিম প্রধানকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইন। তিনি বলেন, সেলিম প্রধান বারিধারা এলাকায় সিসা বার পরিচালনা করছিলেন। তার মালিকানাধীন সিসা বার থেকেই ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়।অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় চার বছরের কারাদণ্ড পাওয়া সেলিম প্রধান গেল বছর রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যদিও ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় পরে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।

গত ২০ জুন বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) নামের একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। এ দলের প্রধান উপদেষ্টা সেলিম প্রধান। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান