আ ও য়া মী লী গ কে পুনর্বাসনের চেষ্টা করছে: : উপদেষ্টা আসিফ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ AM

আ ও য়া মী লী গ কে পুনর্বাসনের চেষ্টা করছে: : উপদেষ্টা আসিফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ০৪:২৬:২৮ PM

আ ও য়া মী লী গ কে পুনর্বাসনের চেষ্টা করছে: : উপদেষ্টা আসিফ

ফাইল ফটো


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ডিসেম্বরে যারা নির্বাচন করার কথা বলেছে, তারাই এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তারা নির্বাচন নয়, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।’আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, নির্বাচন হলে তাদের স্বার্থে আঘাত লাগবে।’তিনি বলেন, ‘বাংলাদেশের প্র্যাকটিস হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা তাদের নিকট মানুষকে নিয়োগ দিয়ে থাকে। আমরা চেষ্টা করছি কোনো নির্দিষ্ট দলের নিয়োগ না, বরং স্বচ্ছতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দিতে।’

মেধাবীরা দেশের সম্পদ উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, ‘কোনো স্বজনপ্রিয়তার অভিযোগ আমার কাছে আসেনি। কোনো মামা-চাচা বা ঘুষ ছাড়া যারা নিয়োগ পেয়েছেন তাদের সময় এসেছে দেশকে কিছু প্রতিদান দেওয়ার।’জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়টি অত্যন্ত নিন্দাজনক। এ ধরনের হামলা যাতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘মব আর রাজনৈতিক কর্মসূচি দুটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। লাশ পোড়ানোর মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এতে কাদের দায় আছে, কাদের অবহেলার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি আমি দেখব।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান