শাবিপ্রবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:২১ PM

শাবিপ্রবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ১১:৩৭:২৬ PM

শাবিপ্রবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

ছবি: নিজস্ব


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আলোচনা সভা  আয়োজন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ আয়োজন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মতিউর রহমান।

বক্তব্যে উপাচার্য বলেন, “কুরআন এমন এক গ্রন্থ, যাতে কোনো সন্দেহ নেই। এটি মানুষের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছে, এবং আমাদের উচিত এর অর্থসহ পাঠ করা।”

তিনি আরও বলেন, “ঈদে মিলাদুন্নবী (সা.) হলো মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন। এ দিন আমাদের উচিত তাঁর নামে বেশি বেশি দুরুদ পাঠ করা, কারণ পাঠকৃত দুরুদ তাঁর নিকট পৌঁছে যায়।”

জৈন্তাবার্তা / মনোয়ার