চলতি মাসের মধ্যেই চূড়ান্ত দল নিবন্ধন: আনোয়ারুল ইসলাম
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৩ PM

চলতি মাসের মধ্যেই চূড়ান্ত দল নিবন্ধন: আনোয়ারুল ইসলাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ০৪:৫৯:০৪ PM

চলতি মাসের মধ্যেই চূড়ান্ত দল নিবন্ধন: আনোয়ারুল ইসলাম

ফাইল ফটো


সর্বোচ্চ সতর্কতা, বিচক্ষণতা ও নিরপেক্ষভাবে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) । আজ রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।তিনি জানান, নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্কতা, বিচক্ষণতা ও নিরপেক্ষভাবে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করছে। এ বিষয়ে কোনো আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই।

তবে কতগুলো আসনের সীমানা পরিবর্তন হয়েছে সেই সংখ্যা তিনি জানাতে পারেননি। এ সময় দল নিবন্ধন প্রসঙ্গে ইসি আনোয়ারুল আরও বলেন, ‘দল নিবন্ধন কাজ প্রায়ই শেষ। এক সপ্তাহের মধ্যে পরবর্তী প্রক্রিয়া শেষে চলতি মাসের মধ্যেই চূড়ান্ত করা হবে। ভোট নিয়ে কোনো প্রকার শঙ্কা নেই। অংশীজনদের সঙ্গে সংলাপ নিয়ে শিগগিরই কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।’

ইসি আনোয়ারুল জানান, রোডম্যাপ মোতাবেক ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসের শেষার্ধ থেকেই অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হওয়ার কথা। সংবিধান ও বিদ্যমান আইন নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম জানান, প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত হবে। অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান