পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না: প্রেস সচিব
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৪ PM

পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না: প্রেস সচিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ০৬:০১:০০ PM

পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না: প্রেস সচিব

সংগৃহিত


পূর্বনির্ধারিত তথা ঘোষিত সময় অনুযায়ীই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসময় ডাকসু নির্বাচন যেন উৎসবমুখর হয়— সে ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলেও জানান প্রেস সচিব।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না; সেই প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, রাজবাড়ীতে শান্তিপূর্ণ বিক্ষোভ করার কথা ছিল। এ ন্যাক্কারজনক ঘটনায় সরকার নিন্দা জানিয়েছে। ইতোমধ্যেই ৭ জন আটক করেছে পুলিশ।

তিনি বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল দমানোসহ দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সক্রিয় হবার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান