কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় মা*দকদ্রব্য জ ব্দ করল বি জি বি
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:২১ PM

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় মা*দকদ্রব্য জ ব্দ করল বি জি বি

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ০৭:৪০:১৫ PM

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় মা*দকদ্রব্য জ ব্দ করল বি জি বি

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৭ সেপ্টেম্বর) ভোরে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক এক বিজ্ঞপ্তিতে জানান, রবিবার ভোর ৫টার দিকে ৪৮ ব্যাটালিয়নের একটি টহল টিম সীমান্তবর্তী নজুরভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ হাজার ৫৭১ বোতল ভারতীয় বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা তৎক্ষনাৎ সটকে পড়ে। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।

জৈন্তাবার্তা / মনোয়ার