ছবি: নিজস্ব
সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল নামক স্থানে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। রবিবার ( ৭ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ৪ টার দিকে কোম্পানীগঞ্জ খাগাইল ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,কোম্পানীগঞ্জ থেকে সিলেটে যাওয়ার উদ্দেশ্যে একটি সাদা রঙ্গের প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা একটি নীল রঙ্গের সিএনজিকে পিছন থেকে ধাক্কা দিলে সিএনজিটি রাস্তার নিচে খাদে পড়ে যায়। সিএনজিতে থাকা যাত্রী মিজান (১৭) মারাত্মক আহত হওয়ায় তাকে সিলেট এম ও জি ওসমানী মেডিকেল কলেজ আইসিইউতে রাখা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, সড়ক দুর্ঘটনার পরপর আমরা আহতদের হাসপাতালে পাঠিয়েছি। পরে খবর পেয়েছি ৫ জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। প্রাইভেট কার ও সিএনজি থানা পুলিশের হেফাজতে আছে এবং আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




