ডাকসুতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৩ PM

ডাকসুতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ০৩:২৩:০০ PM

ডাকসুতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংগৃহিত


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে, পাল্টা কোনও অভিযোগও শুনেননি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন‍্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ডাকসুতে ভালো নির্বাচন হবে বলে প্রত্যাশা করেন তিনি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩তম বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের সাথে ডাকসুর মতো ছাত্র সংসদ নির্বাচনকে মেলানো ঠিক হবে না। তবে এ নির্বাচন নিঃসন্দেহে একটা মডেল হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও যে অবস্থায় আছে, তাতে জাতীয় নির্বাচন করতে সমস‍্যা হবে না বলে মনে করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আজকের বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, ছাত্র সংসদ নির্বাচন, চুরি-ছিনতাই এবং মাদক নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা হয়েছে। দেশে এখন বেশি পরিমাণে মাদকদ্রব‍্য ঢুকলেও বেশি পরিমাণে ধরা পড়ছে বলে দাবি করেন লেফটেন‍্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান