তাহিরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

তাহিরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৩ ০৩:০১:৪৮ পূর্বাহ্ন

তাহিরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

ছবি : প্রতিনিধি


‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে  জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। 

২২ অক্টোবর রবিবার সকাল ১০ টায়  অনুষ্ঠানের শুরুতেই উপজেলা চত্বর থেকে একটি বণার্ঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার  প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা বঙ্গবন্ধু কর্নারে এসে মিলিত হয়ে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার চৌকষ কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক  রমেন্দ্র ণারায়ন বৈশাখ, সাংবাদিক রোকন উদ্দিন, জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান তুজাম্মেল হক নাছরুম সহ বিভিন্ন গাড়ির চালকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন,  প্রতিদিন সড়কে কোন না কোন অপ্রত্যাশিত সড়ক দুর্ঘটনায় অকালে প্রান ঝরছে, সরকার গাড়ির চালকদের সচেতন করার জন্য ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।সড়ক দুর্ঘটনা বন্ধ তথা সড়ক নিড়াপত্তা নিশ্চিত করতে হলে সরকারের পাশাপাশি পরিবহন মালিক শ্রমিক যাত্রী সকলেই নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে। 

JA



শীর্ষ সংবাদ:

অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক