জাকসু নির্বাচন : ভোট গণনার কক্ষে পোলিং অফিসারের মৃ*ত্যু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

জাকসু নির্বাচন : ভোট গণনার কক্ষে পোলিং অফিসারের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৫ ০১:৪৪:৩৮ অপরাহ্ন

জাকসু নির্বাচন : ভোট গণনার কক্ষে পোলিং অফিসারের মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস (৩১) মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। 

শুক্রবার সকালে দায়িত্ব পালনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চারুকলা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শামীম রেজা সাংবাদিকদের বলেন, গতকাল ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ছয়টার পরে জান্নাতুল ফেরদৌস বাসায় চলে যান। সকাল সাড়ে সাতটা থেকে আটটার দিকে ভোট গণনার জন্য তিনি আবার সিনেট ভবনে আসেন। তৃতীয় তলায় ভোট গণনা কক্ষের দরজার সামনে হঠাৎ পড়ে যান।

নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বরত শামীম রেজা আরও বলেন, তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জান্নাতুল ফেরদৌস পাবনা শহরের কাচারীপাড়া মহল্লার বাসিন্দা। তিনি দৈনিক ইত্তেফাকের পাবনা প্রতিনিধি রুমী খন্দকারের মেয়ে।

জান্নাতুল ফেরদৌস ২০১৮ এবং ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা (চিত্রকলা শৃঙ্খলা) বিভাগ থেকে এমএফএ এবং বিএফএ সম্পন্ন করেন। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে (শৃঙ্খলা: চিত্রকলা) শিক্ষক হিসেবে যোগ দেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি