পুরস্কার বিতরণী অনুষ্ঠান
গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন,খেলাধুলা শুধু শারীরিক মানসিক বিকাশ ঘটায় না, যুব সমাজকে অপরাধমুক্ত রাখে।বর্তমান সময়ে যুব সমাজের সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নেই। মাদক ইভটিজিং সহ সামাজিক নানা অপরাধ মূলক কাজ থেকে যুব সমাজকে দূরে রাখতে তাদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে।বেশি বেশি খেলার ধূলার আয়োজন করে আবহমান গ্রাম বাংলার সকল ধরনের খেলার জন্য যুবসমাজকে সুযোগ সৃষ্টি করে দিতে হবে।
বুধবার বিকালে লামনী প্রগতি সংঘের আয়োজনে দ্বিতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পুরস্কার দাতা ( প্রাইজমানী ৩০ হাজার ও নমূনা কাপ) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে,গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ এসব কথা বলেন।
তিমি বলেন,খেলায় হার-জিত থাকবে, জয় পরাজয় বড় কথা নয়।একজন প্রকৃত খেলোয়াড়ের মত খেলোয়াড়ই মনোভাব নিয়ে মাঠে খেলতে হবে।খেলাধুলার সুন্দর পরিবেশ বজায় রাখতে সুন্দর খেলে পরাজয় বরণ করলেও মেনে নেওয়ার মন-মানসিকতা থাকতে হবে।খেলাধুলায় অশালীন আচরণের জন্য আয়োজকরা সুন্দর খেলাধুলা আয়োজনের আগ্রহ হারায়।তাই দিন দিন আমাদের মাঝ থেকে গ্রাম বাংলার খেলাধুলা গুলো বিলুপ্তি পাচ্ছে।এগুলোকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে আমাদের সুন্দর আচরণের মাধ্যমে।
তিনি আরো বলেন, যুবসমাজকে আনন্দে মাতিয়ে রাখতে এবং নানা অপরাধমূলক কাজ থেকে দূরে রাখার জন্য আমি যেখানে খেলাধুলার আমন্ত্রণ পাই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে খেলার মাঠে উপস্থিত হই। ভবিষ্যতে আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
লামনী প্রগতি সংঘের সভাপতি ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,দ্বিতীয় পুরস্কার দাতা রুস্তমপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাব,গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা,সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিকুর রহমান ও রুস্তমপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন প্রমুখ।
ফাইনালে পাতনী সানরাইজ ফুটবল একাদশ চ্যাম্পিয়ান ও সুনামগঞ্জের নরসিংহপুর রানারআপের গৌরব অর্জন করে।
জৈন্তাবার্তা/এমকে




