জাফলংয়ে নি*খোঁজ পর্যটকের লা*শ এক সপ্তাহ পর উদ্ধার
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০১ PM

জাফলংয়ে নি*খোঁজ পর্যটকের লা*শ এক সপ্তাহ পর উদ্ধার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ০২:৩৬:২৭ PM

জাফলংয়ে নি*খোঁজ পর্যটকের লা*শ এক সপ্তাহ পর উদ্ধার


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া আবু সুফিয়ান (২৬) নামের এক পর্যটকের মরদেহ এক সপ্তাহ পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পর্যটক আবু সুফিয়ানের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে এবং সেটি নিখোঁজ সুফিয়ানের মরদেহ বলে শনাক্ত করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে সুফিয়ানের মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহত আবু সুফিয়ান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রনিক মেকানিক ছিলেন।

গত বুধবার বিকেলে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সুফিয়ান নিখোঁজ হয়েছিলেন। ঘটনার এক সপ্তাহ পর জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তার লাশ ভেসে ওঠে।

জানা যায়, সুফিয়ানসহ ৮ জন মিলে বুধবার সকালে জাফলংয়ে বেড়াতে যান। বিকেলের দিকে সবাই সাঁতার কাটতে নদীর পানিতে নামলে স্রোতের টানে তারা ডুবে যান। এ সময় বাকিরা কোনোমতে তীরে উঠলেও স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হন সুফিয়ান। খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। তবে তারা সুফিয়ানের খোঁজ পেতে ব্যর্থ হন।

জৈন্তা বার্তা/আরআর