ওসমানী মেডিকেলে ছি ন তা ই য়ের ঘটনায় দুইজন আ ট ক
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০১ PM

ওসমানী মেডিকেলে ছি ন তা ই য়ের ঘটনায় দুইজন আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ০৫:৩৩:৪৪ PM

ওসমানী মেডিকেলে ছি ন তা ই য়ের ঘটনায় দুইজন আ ট ক

সংগৃহিত


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মরদেহ রাখার হিমঘরের সামনে ছিনতাইকালে দুই যুবককে আটক করেছে পুলিশ। 

সোমবার(১৫সেপ্টেম্বর) বিকেলে ধারালো চুরিসহ ওই দুইজনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার বরুড়া থানার দৌঘই গ্রামের কাজল মিয়ার ছেলে হৃদয় আহমদ (২৬) ও হবিগঞ্জ জেলার বাহুবল থানার ভবানীপুর গ্রামের আশিকুর রহমানের ছেলে আনিছুর রহমান (২৫)। তারা দুজনই সিলেট নগরীতে অস্থায়ীভাবে বসবাস করতো। 

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। 

পুলিশের মিডিয়া অফিসার জানান, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পেছনে মর্চুয়ারির (মরদেহ রাখার হিমঘর) সামনে চুরিসহ ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ধারালো চুরি উদ্ধার করা হয়েছে। 

তিনি জানান, আটক দুইজন চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

জৈন্তাবার্তা / সুলতানা