ছবি:নিজস্ব
দৃষ্টিনন্দন সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
মঙ্গলবার দুপুরে তিনি নগরীর কদমতলী এলাকায় অবস্থিত বাস টার্মিনাল পরিদর্শনে যান।
এসময় টার্মিনাল-সংশ্লিষ্টদের এক সপ্তাহের সময় বেঁধে দেন সারওয়ার আলম। তিনি বলেন, এই সময়ের মধ্যে বাস টার্মিনালের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। টার্মিনালের পর্যাপ্ত পার্কিং এরিয়া থাকতে সড়কজুড়ে গাড়ি এলোপাতাড়ি করে রাখা হবে কেন? এটি করা যাবে না।
এ সময় সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের সংস্কার প্রসঙ্গেও কথা বলেন সিলেটের ডিসি। তিনি বলেন, এই মহাসড়কের কাজ জমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে বিলম্ব হচ্ছে। তবে সম্প্রতি ঊর্ধ্বতন কর্মকর্তারা সিলেট এসেছিলেন। আমরা তাদের সঙ্গে বৈঠক করেছি। আশা করছি ২ থেকে ৩ মাসের মধ্যে সিলেট অংশের অধিগ্রহণ কাজ শেষ হবে। ইতোমধ্যে ইউটিলিটি যেগুলো ছিলো- যেমন বিদ্যুৎ-গ্যাসলাইন সরিয়ে নেওয়া হয়েছে। ৫ থেকে ৬ মাসের মধ্যে এই সড়কের কাজ পুরোদমে শুরু হবে বলে আশা করছি।
জৈন্তাবার্তা / সুলতানা




