দক্ষিণ সুরমায় জু*য়া খেলার অ*ভিযোগে আ*টক ৬
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০২ PM

দক্ষিণ সুরমায় জু*য়া খেলার অ*ভিযোগে আ*টক ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ০১:১৭:৪০ PM

দক্ষিণ সুরমায় জু*য়া খেলার অ*ভিযোগে আ*টক ৬


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে খোজারখলা ডি ব্লকের খসরু মিয়ার কলোনির সুহেল মিয়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা ওই বাসায় জুয়া খেলছিলেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাকুয়া গ্রামের জাহার আলীর ছেলে সুহেল রানা (২৬) ও ইব্রাহিম মিয়ার ছেলে মাসুদ রানা (২৪), একই থানার কাটখাল গ্রামের মৃত সুমন আলীর ছেলে ঢোলক মিয়া (৪৮), চরকাঠখাল গ্রামের আলাল উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৩৮), হাসিমপুরের মৃত তোতা মিয়ার ছেলে ইদ্রিছ আলী (৩৪) ও মৃত রমজান মিয়ার ছেলে আল আমিন (৩৪)।

আটককৃতদের মঙ্গলবার এসএমপি অ্যাক্ট এর ৯৫ ধারা মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

জৈন্তা বার্তা/আরআর