গোলাপগঞ্জে ঝুলন্ত লা*শ উদ্ধার
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০২ PM

গোলাপগঞ্জে ঝুলন্ত লা*শ উদ্ধার

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ০১:৩৯:৫৬ PM

গোলাপগঞ্জে ঝুলন্ত লা*শ উদ্ধার

ছবি নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের নোয়াই দক্ষিণভাগ চৌধুরী পাড়ায় সোহেল আহমদ (৪৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঘরের ভেতরে ঝুলন্ত লাশ থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়া তা উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। 

সোহেল আহমদ উপজেলার চৌধুরী পাড়ার মরহুম মজম্মিল আলীর পুত্র। 

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। 

জৈন্তা বার্তা/আরআর