শাবির ছাত্রী হলের ক্যান্টিনের খাবারে মিলল কেঁচো
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:৫৬ AM

শাবির ছাত্রী হলের ক্যান্টিনের খাবারে মিলল কেঁচো

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ০১:৫৩:১৯ PM

শাবির ছাত্রী হলের ক্যান্টিনের খাবারে মিলল কেঁচো

ছবি নিজস্ব


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের (তৃতীয় ছাত্রী হল) ক্যান্টিনের খাবারে কেঁচো পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, রাতে সাধারণত ডাইনিং বন্ধ হয়ে যায়। তাই তিনি ক্যান্টিনে গিয়ে খাবার খান। খাওয়ার এক পর্যায়ে প্লেটের খাবারের ভেতরে একটি আস্ত কেঁচো দেখতে পান।

এ বিষয়ে হলের সহকারী প্রভোস্ট সাকুফা চৌধুরী বলেন, আমরা সবসময় চেষ্টা করি শিক্ষার্থীবান্ধব হতে। কিন্তু সংশ্লিষ্ট কর্মচারীদের দায়িত্বহীনতার কারণে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেবো।

ঘটনার পর শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাদের ভাষ্য, আবাসিক হলে প্রতিদিনের তিনবেলার খাবার এখান থেকেই সংগ্রহ করতে হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের খাবারের এমন মান ও পরিবেশ একেবারেই অগ্রহণযোগ্য এবং কল্পনারও বাইরে।

শিক্ষার্থীরা দ্রুত ক্যান্টিনের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর