অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অ শ্লী ল তা অর্থের বিনিময়ে পুরস্কার: ওমর সানী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৯ PM

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অ শ্লী ল তা অর্থের বিনিময়ে পুরস্কার: ওমর সানী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ০৩:৩২:৫৭ PM

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অ শ্লী ল তা অর্থের বিনিময়ে পুরস্কার:  ওমর সানী

ফাইল ফটো


অ্যাওয়ার্ড অনুষ্ঠান ঘিরে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। বিশেষ করে, সাম্প্রতিক ভাইরাল হওয়া একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একজন নারী মডেল খোলামেলা পোশাক পরে বসে থাকার ভিডিওটি সামনে আসায় পর শুরু হয় এই তুমুল সমালোচনা। বিষয়টি নিয়ে প্রথমে প্রতিবাদ করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। মুক্তির ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অসংখ্য শিল্পী, সাংবাদিক ও দর্শক তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন।

এখানেই শেষ নয়, ‘চাঁদের আলো’ সিনেমার নায়িকা মুক্তির পর এবার সিনেমাটির নায়ক ওমর সানীও একই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন। নিজ ফেসবুকে ইঙ্গিত দিয়েছেন- অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠান আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে আয়োজিত হয়। এসব অনুষ্ঠানে গুণী শিল্পীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পরিবর্তে অর্থের বিনিময়ে পুরস্কার দেওয়া হচ্ছে।নায়কের অভিযোগ- কিছু মানুষ অতিথি সেজে বা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে টাকা দিয়ে পুরস্কার সংগ্রহ করেন। ৩০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার কিংবা এক লাখ টাকার বিনিময়ে পুরস্কার পাওয়া সম্ভব হচ্ছে।সানীর মতে, এ ধরনের লোভ ও অসৎ কর্মকাণ্ডের কারণেই এসব অনুষ্ঠানের আয়োজন হয় আর এতে বিনোদন অঙ্গনের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

ওমর সানীর এই বক্তব্য প্রকাশিত হওয়ার পর সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। তার স্ট্যাটাসের মন্তব্য ঘরে বেশিরভাগ মানুষই তার সঙ্গে একমত পোষণ করেছেন।

শিল্পী ও দর্শকদের একটি বড় অংশ বলছেন, অশ্লীল পোশাক ও টাকার বিনিময়ে পুরস্কার দেওয়ার অভিযোগ সত্য হলে, তা শুধু বিনোদন অঙ্গনের জন্যই নয়, পুরো সাংস্কৃতিক পরিমণ্ডলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলেও জানিয়েছেন তারা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা