হেলমেট পরা মোটরসাইকেল চালকদের পুলিশের ফুল
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:৫৬ AM

হেলমেট পরা মোটরসাইকেল চালকদের পুলিশের ফুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ০৪:৪০:৫৩ PM

হেলমেট পরা মোটরসাইকেল চালকদের পুলিশের ফুল

ছবি:নিজস্ব


সিলেট নগরীতর হেলমেট পরা মোটরসাইকেল চালক-আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে নগরের প্রবেশপথ হুমায়ুন রশীদ চত্বরে এই শুভেচ্ছা জানানো হয়।

এ সময় হেলমেট পরিহিত বাইকচালকদের হাতে গোলাপ ও রজনীগন্ধা ফুলের স্টিক তুলে দেন এসএমপি কমিশনার।এ সময় আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন,‘পুলিশ যেন সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করে-সেজন্য পুলিশকে উৎসাহিত করা এবং মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করার পাশাপাশি সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের লক্ষ্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি ট্রাফিক আইন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান।তিনি আরও বলেন, ব্যাটারি চালিত রিকশা অনুমোদিত নয়। এর চালকরা প্রশিক্ষিত নন এবং ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞ থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এজন্য সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে পারবে না। সিলেট নগরীকে নিরাপদ ও যানজটমুক্ত করতে যা প্রয়োজন সবই করব।’

জৈন্তাবার্তা / সুলতানা