ভিসা জটিলতায় দেশেই আটকে গেলেন শাকিব
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩১ PM

ভিসা জটিলতায় দেশেই আটকে গেলেন শাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৩ ০৭:৩১:৩৬ AM

ভিসা জটিলতায় দেশেই আটকে গেলেন শাকিব

ছবি: সংগৃহীত


ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘দরদ’ নির্মাণের ঘোষণা দেন পরিচালক অনন্য মামুন। গত মাসেই এই নায়কের সঙ্গে চুক্তি সম্পন্নের পর প্যান-ইন্ডিয়ান ঘরানার ছবির শুটিংয়ের কাজে ভারতে উড়াল দেয় প্রোডাকশন ইউনিট।

শোনা যাচ্ছিল, চলতি মাস থেকেই সিনেমার শুটিং শুরু হবে। যেখানে শাকিব খানও অংশ নেবেন। তবে তেমন কিছু আর হয়নি। ভিসা জটিলতার কারণে ভারতে পৌঁছাতে পারেননি শাকিব খানসহ দেশের অন্য অভিনয়শিল্পীরা।

শাকিব–ঘনিষ্ঠ সূত্র জানায়, ১৫ অক্টোবর ভারত যাওয়ার কথা ছিল শাকিবের। কিন্তু ভিসা জটিলতার কারণে যাওয়া সম্ভব হয়নি। কবে যাবেন, সেটিও এখনো নিশ্চিত নয়।

গত ১৫ অক্টোবর ভারতের মুম্বাইয়ে যাওয়ার কথা ছিল শাকিব খানের। এরপরই লুকসেট হওয়ার কথা ছিল অভিনেতার। কিন্তু এসব তো দূরের কথা ভারতের ওয়ার্ক পারমিট ভিসা পাননি শাকিব খান। এ কারণেই এখনও ভারতেই যেতে পারছেন না এই নায়ক। কবে যাবেন সেটাও চূড়ান্ত নয়। সবকিছু নির্ভর করছে ভিসা পাওয়ার ওপর।

তবে এই সিনেমায় চুক্তিবদ্ধ ভারতীয় অভিনয়শিল্পী ও শুটিং সংশ্লিষ্টরা প্রস্তুত আছেন। এমনকি ভারতের শুটিং স্পটে পৌঁছে গেছেন পরিচালক অনন্য মামুনও। ভিসা জটিলতার কারণে যাওয়া হয়ে ওঠেনি শুধু বাংলাদেশের শিল্পীদেরই।

ছবিটির প্রযোজকদের একজন বাংলাদেশের কিবরিয়া ফিল্মসের স্বত্বাধিকারি গণমাধ্যমকে জানান, বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার ওপর নির্ভর করছে শাকিব খানের ভারত গমন। এরই মধ্যে শাকিবসহ সবার ওয়ার্ক পারমিট ভিসার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এখনও তা সুরাহা হয়নি।

তবে আশার কথা হচ্ছে, দেশে মন্ত্রণালয়ের আবেদনের সঙ্গে ভারত সরকারের অনুমতিপত্র দিতে হয়। সেটি গত ২০ অক্টোবর এসেছে। শুক্র ও শনিবারের কারণে সেটি যথাসময়ে দেওয়া যায়নি। আজ রোববার তা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন খুব দ্রুতই ভিসার অনুমতি মিলবে।

সিনেমা সংশ্লিষ্ট একজন জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ অক্টোবর থেকে নতুন করে সিনেমাটির শুটিংয়ের পরিকল্পনা করছেন নির্মাতা।

প্রসঙ্গত, দরদ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব ছাড়াও অভিনয়ের কথা রয়েছে শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবর। নির্মিত হবে চারটি ভাষায়—বাংলা, হিন্দি, তামিল ও মালয়ালম।

এম সি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা