সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৫৭ AM

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ১২:৪৮:০২ PM

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি

ফাইল ছবি


সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কমছে নদ-নদীর পানি। এ তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বৃহস্পতিবার পাউবো জানিয়েছে, কুশিয়ারা নদী অমলশিদ (সিলেট) পয়েন্টে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত দুইদিন ধরে পানি ধীরে ধীরে কমছে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে। এ সময়ে তিস্তা ও দুধকুমার নদীসমূহ সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে পানি সমতল দুদিনে হ্রাস পেতে পারে।

ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই, কংস ও জিঞ্জিরাম নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা বাড়তে পারে এবং ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার নদীগুলোতে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। আগামী তিনদিনে পানি সমতল কমতে পারে।

জৈন্তা বার্তা/আরআর