শাবিতে ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৫৭ AM

শাবিতে ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ০২:৩৩:০৪ PM

শাবিতে ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ছবি নিজস্ব


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ফুড কোর্টের আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার কারণে পরিবেশ নষ্ট হচ্ছিল। এ পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেন।

অভিযানকালে তারা ফুড কোর্টের আশপাশের ময়লা অপসারণ করে শিক্ষার্থীদের সচেতন করতে বিভিন্ন পরামর্শ দেন।

এ সময় ছাত্রদল নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানান, ক্যাম্পাসজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তারা নতুন ফুড কোর্টটি দ্রুত চালু করারও জোর দাবি জানান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা আহ্বান জানান, সবাই যেন সচেতনভাবে নির্ধারিত ডাস্টবিন ব্যবহার করেন এবং যেখানে-সেখানে ময়লা না ফেলেন। এতে করে ক্যাম্পাস আরও সুন্দর ও স্বাস্থ্যকর হয়ে উঠবে।

ছাত্রদল, শাবিপ্রবি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন, আমাদের প্রিয় ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক, যেন ফুড কোর্ট ও আশপাশের এলাকা আর কখনও নোংরা না হয়। একই সঙ্গে আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি, যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্ধারিত ডাস্টবিন ব্যবহার করুন। আমরা সবাই মিলে চেষ্টা করলে আমাদের বিশ্ববিদ্যালয় আরও সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে পরিণত হবে।

জৈন্তা বার্তা/আরআর