শাবিতে ৭ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৫৬ AM

শাবিতে ৭ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ০২:৫৪:১৯ PM

শাবিতে ৭ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি


অনাবাসিক শিক্ষার্থীদের জন্য মেস ভাড়া বাবদ মাসিক ভাতার ব্যবস্থা করাসহ ক্যাম্পাসে বিদ্যমান নিরাপত্তাহীনতা ও বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কাছে সংগঠনটির নেতাকর্মীরা এই ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।

তাদের দাবিগুলো হলো- অনাবাসিক শিক্ষার্থীদের জন্য মেসভাড়া বাবদ মাসিক ভাতার ব্যবস্থা করা, রাস্তা মেরামত এবং পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয় ফটকে সিএনজিচালিত অটোরিকশার জন্য পরিকল্পিত স্টপেজ তৈরি করা, ক্যাম্পাসে দুপুরে খাবারের পর্যাপ্ত ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয় ফটক থেকে শাটল সার্ভিস পুনরায় চালু করা, ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা সচল করা ও নিরাপত্তা জোরদার করা এবং রাতে শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা দূর করা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিনসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

দাবিসমূহ গ্রহণ করে উপ-উপাচার্য শিগগিরই তা বাস্তবায়নের আশ্বাস দেন। বিশেষ করে দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ে শাটল সার্ভিস চালু করার বিষয়ে ইতিবাচক সাড়া দেন তিনি।

জৈন্তা বার্তা/আরআর